ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জানানোর সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ৮ অক্টোবর ২০২৪
গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জানানোর সময় বাড়লো
ফাইল ফটো

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দেওয়ার সময় আরো সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত কমিশনে অভিযোগ দেওয়া যাবে।

সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১০ অক্টোবর পর্যন্ত অভিযোগ জানানোর সময় বেঁধে দিয়েছিল কমিশন।

এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে বা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত অভিযোগ দায়ের করতে পারবেন।

Advertisement

এতে আরো বলা হয়, ডাকযোগে বা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: [email protected]

এর আগে গত ২৭ আগস্ট এ কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোনো পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে।

কমিশন ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!