ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, ৬ জনের মৃত্যু
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে যা সর্বোচ্চ।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন ও বিভিন্ন বিভাগে ১ হাজার ৩২৮ জন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬ জন নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!