শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন ও রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজন রয়েছেন।
.png)
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ১৯ হাজার ৫৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।