শুক্রবার বিকেলে আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্ক বার্তায় বলা হয়, নিম্নচাপটি শুক্রবার দুপুর ১২টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
.png)
এদিকে শুক্রবার সকাল থেকে দিনভর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রাবন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি ঝরেছে। নদ-নদীর অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।