রোববার সচিবালয়ে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছো। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো। আবারো উজাড় করে দাও তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।
.png)
এরই মধ্যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি তাদের জন্যও আরেকটি তদন্ত কমিটি করেছি।