রোববার দুপুরে ঢামেকর প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ।
তিনি বলেন, অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সব উপজেলা, জেলা সদরসহ সব হাসপাতালে আর্মি নিয়োগ করতে হবে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে।
.png)
এর আগে, সকাল থেকে নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
গতকাল শনিবার রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।