ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ পাঁচ জেল সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ২৮ আগস্ট ২০২৪
ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ পাঁচ জেল সুপারকে বদলি
ছবি: সংগৃহীত

কারা অধিদফতরের প্রস্তাবনায় পাঁচ জেল সুপারকে বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুজন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) ও তিনজন জেল সুপার। 

বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

অপরদিকে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!