বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা জানান।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের যে বোর্ড গঠন করা হয়েছে, সেটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড এখানে কোনো মালিক নেই। তাই তাদেরকে সরকারের স্বার্থে, ব্যাংকের স্বার্থে এবং আমানতকারীদের স্বার্থে কাজ করতে হবে। বোর্ড দিয়েছি, দরকার হলে বোর্ড চেঞ্জ করব। প্রত্যেকেই যেন ইফেক্টিভলি এবং নির্মমভাবে তাদের কাজ করে।
.png)
তিনি বলেন, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা কেউ এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পদ বিক্রি করে আমানতকারীদের সুরক্ষায় ব্যয় করতে চাই। এ বিষয়টি আমরা সরকারকে জানাবো।
এস আলমের ব্যাংক লুটের বিষয় উল্লেখ করে গভর্নর বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন ব্যাংক লুটের ঘটনা পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। তবে দেশে থাকা তার সম্পদ এবং জমি-জমা বিক্রি করে আমরা লুটের টাকা সমন্বয় করার চেষ্টা করব। এজন্য আইনের সহায়তা নেয়ার বিকল্প নেই।