
সাক্ষাৎকালে মুহতারাম মহাসচিব বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ড. হাসান বুখারী বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন ও দাওয়াত কবুল করেন। তিনি বলেন, কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
.png)
এ সময় তিনি বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর নেন, বন্যা ও আহত-নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মোস্তফা আল বাসরতী ও কাতারের ইমাম শায়েখ সাইয়্যেদ মাহফুজ প্রমুখ।