ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফেনীর মোবাইল নেটওয়ার্ক নিয়ে নির্দেশনা উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৭, ২৪ আগস্ট ২০২৪
ফেনীর মোবাইল নেটওয়ার্ক নিয়ে নির্দেশনা উপদেষ্টা নাহিদের
নাহিদ ইসলাম

ফেনীর মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার বিটিআরসিকে তিনি এই নির্দেশনা দেন।

নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনীর ৭৮ টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। তাই তিনি বিটিআরসিকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দিয়েছেন। 

Advertisement

প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (পিজি) (৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটর (ডিজি) (৩০ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। সেই হিসেবে ৭৮ টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয় যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা এবং ৭ দিনে ৪৫ হাজার ৮৬৪ লিটার যার মূল্য ৪৯ লক্ষ ৯৯ হাজার ১৭৬ টাকা। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা প্রদান করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!