ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নদী আইনে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ২৩ আগস্ট ২০২৪
নদী আইনে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না: পরিবেশ উপদেষ্টা
ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না। 

শুক্রবার বিকেলে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়ে চুক্তি আছে। কিন্তু যদি চুক্তি নাও থাকে তবু আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে। ইচ্ছে করে আপনি কারো ক্ষতি করতে পারবেন না।

Advertisement

উপদেষ্টা বলেন, অস্বাভাবিক বৃষ্টিপাত হলে উজানের দেশ ভাটির দেশকে জানানোর কথা, পানি ছাড়ার প্রয়োজন হলেও সেটি জানানো হয়। একটু জানিয়ে দিলে প্রস্তুতি রাখা যায়। মানুষজনকে সরিয়ে নেয়া যায়। সেটি এবার প্রতিপালিত হয়নি। 

তিনি আরো বলেন, এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেরকম সবকটি ব্যাপারেই যেন আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশকে জানানো হয় সে বার্তা পৌঁছানো হবে।

এর আগে তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি চুনারুঘাট উপজেলার মুরারবন্দ মাজারে বাবার কবর জিয়ারত করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!