ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ১৯ আগস্ট ২০২৪
বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী
ফাইল ফটো

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

বিমান সূত্র জানায়, পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মুয়ীদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০০১ সালে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!