[ জাতীয় ]
ঢাকা ওয়াসার নতুন এমডি সহিদ উদ্দিন
এ কে এম সহিদ উদ্দিন- ফাইল ফটো
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন।
বৃহস্পতিবার নতুন এমডি হিসেবে যোগদান করেন তিনি।
গতকাল বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। ২০০৯ সালে ওয়াসার এমডি পদে নিয়োগ পান তিনি। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে।
সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ঐ পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!