রোববার সচিবালয়ে গঠনের পর প্রথম কর্মদিবসে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে। কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে তা বের করতে হবে। মন্ত্রণালয় ও বিটিআরসির কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তা-ও খতিয়ে দেখতে হবে।
.png)
আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়ার কারণে প্রাণহানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন তিনি।
এদিকে উপদেষ্টার নির্দেশের পর পরই ইন্টারনেট বন্ধে জড়িতদের খুঁজে বের করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেলিকম) এ কে এম আমিরুল ইসলামকে কমিটির প্রধান করা হয়। এই কমিটি আগামীকাল উপদেষ্টার হাতে প্রাথমিক তথ্য তুলে দেবে বলে জানা গেছে।