ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বাভাবিক গ্যাস সরবরাহের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ৩১ জুলাই ২০২৪
স্বাভাবিক গ্যাস সরবরাহের বিষয়ে যা জানা গেল
ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালে মহেশখালীতে ক্ষতিগ্রস্ত হওয়া সামিটের এলএনজি টার্মিনাল মেরামত কাজ এখনো শেষ হয়নি। ফলে, দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরো এক সপ্তাহ লাগবে।

বুধবার দুপুরে বাংলাদেশ, তেল গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সামিট গ্রুপের এলএনজি টার্মিনালের মেরামত শেষ না হওয়ায় সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এটি সচল করতে আরো সাত থেকে আটদিন সময় লাগবে। এর পর ঐ এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। তবে, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল দিয়ে এলএনজি সরবরাহ অব্যাহত রয়েছে।

Advertisement

কামরুজ্জামান খান বলেন, সমুদ্রের আবহাওয়া এখন ভালো না। তাই, কাজ করা যাচ্ছে না। আরো সময় লাগবে। সমুদ্র উত্তাল থাকলে পানি ঘোলা হয়ে যায়। তখন পানির নিচে কাজ করা সম্ভব হয় না। পুরোপুরি ঠিক করতে সাত-আট দিন বা তারও বেশি সময় লাগতে পারে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, সামিটের এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় এখন এক্সিলারেট এনার্জির টার্মিনাল দিয়ে প্রতিদিন মাত্র ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আরো দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন পাওয়া যাচ্ছে। কিন্তু, প্রতিদিন চাহিদা রয়েছে মোট ৩ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের। এতে প্রতিদিনই প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!