রোববার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৮ জন।
.png)
আ ন ম ইমরান খান আরো বলেন, নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত সারাদেশে মোট ৩০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়।