ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের ভেতর গরমে অতিষ্ঠ হাজিরা, দেশে ফিরতে তীব্র ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৭, ১৩ জুলাই ২০২৪
বিমানের ভেতর গরমে অতিষ্ঠ হাজিরা, দেশে ফিরতে তীব্র ভোগান্তি
ফাইল ফটো

সৌদি আরবের জেদ্দা থেকে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে ফিরে যায়। এতে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন ঐ বিমানে থাকা হাজিরা।

শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় ছাড়ার কথা ছিল ফ্লাইটটি। পরে বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত ফ্লাইটটি বাতিল করা হয়।

ঐ ফ্লাইটে থাকা এক যাত্রী জানান, শুক্রবার রাত ১টায় তাদের বিমানটি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। সে অনুযায়ী যাত্রীদের নিয়ে বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নেয়। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি রানওয়ে থেকে ফিরে যায় এবং যাত্রীদের অপেক্ষা করতে বলে কর্তৃপক্ষ। তিন ঘণ্টা বিমানের ভেতর গরমে অতিষ্ঠ হয়ে পড়েন সব যাত্রী। পরে যাত্রীদের আবার এয়ারপোর্টে নেয়া হয়।

Advertisement

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি পুশব্যাকের সময় পাইলট যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে ফেরত আসেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় পুশব্যাকের চেষ্টা করেন পাইলট। দ্বিতীয়বারও সমস্যা দেখা দিলে তিনি ফেরত এসে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেন।

তিনি আরো জানান, যাত্রীদের পর্যাপ্ত খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি সারিয়ে ফ্লাইটটি শিগগিরই ঢাকার উদ্দেশে রওনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!