বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
অধ্যাপক ডা. মো. ফিরোজ খান ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগেরও সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এর আগে গত ২ জুলাই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ৪ জুলাই চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ টায় বনানী জামে মসজিদে ডা. ফিরোজ খানের জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের গ্রামের বাড়িতে সমস্ত দাফন কার্যক্রম সম্পন্ন হবে।