ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগামী বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০২, ২৩ জুন ২০২৪
আগামী বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন যারা
ফাইল ফটো

বাংলাদেশ থেকে আগামী বছর হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সৌদি আরব বাংলাদেশের জন্য এ কোটা নির্ধারণ করেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে। তবে ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

রোববার রাতে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, আগামী বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সম্পাদন হবে। সরকারিভাবে কতজন এবং বেসরকারিভাবে কতজন হজে যাবেন সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

জানা গেছে, চলতি বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ নিবন্ধন করেন মাত্র ৮৩ হাজার ২১৮ জন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৩২৩ জন ও বেসরকারিভাবে ৭৮ হাজার ৮৯৫ জন নিবন্ধন করে হজ সম্পন্ন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!