ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এ বছরের পর টিকিট কালোবাজারি আর থাকবে না: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ১৩ জুন ২০২৪
এ বছরের পর টিকিট কালোবাজারি আর থাকবে না: র‍্যাব
বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে কথা বলেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

‘বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারি, ছিনতাইকারী ও মলম পার্টির বিরুদ্ধে কাজ করে আসছে র‍্যাব। এ বছরের পর আর টিকিট কালোবাজারি থাকবে না।’

বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রেলস্টেশনে চুরি, ছিনতাই ও মলম পার্টিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। 

Advertisement

এসময় ঈদ যাত্রায় রেল স্টেশনে কোনো অভিযোগ থাকলে স্থাপিত র‌্যাবের সাপোর্ট সেন্টার/ অবজারভেশন পোস্টে অবহিত করার জন্য অনুরোধ করেন কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।

কমান্ডার আরাফাত বলেন, র‍্যাবের সব ব্যাটালিয়ন দেশের বড় বড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে। টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‍্যাবের ব্যাটালিয়ন তৎপর রয়েছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে টিকিট কালোবাজরি কমেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!