ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২৯ মে ২০২৪
তৃতীয় ধাপে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

তিনি বলেন, এটা ৩৫ শতাংশের কমও হতে পারে, বেশিও হতে পারে। নিশ্চিত ফিগার পেতে ২০ থেকে ২২ ঘণ্টা সময় লাগবে।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

Advertisement

সকাল ৮টা থেকে ৮৭টি উপজেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

সিইসি বলেন, ৮৭ উপজেলায় ভোট হয়েছে। ইভিএমে ১৬ উপজেলায় ভোট হয়েছে। নিরপেক্ষ অবাধ ও সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছেন। ভোটগ্রহণকারী কর্মকর্তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন।

তিনি আরো বলেন, সীমিত পরিসরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ৩০ জনকে আটক করা হয়েছে তারা ভোট কারচুপির চেষ্টা করছিলেন। সর্বোপরি ভালো ভোট হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!