ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৩৮৬ হাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ২৬ মে ২০২৪
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৩৮৬ হাজি
ফাইল ফটো

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২৫ মে) সৌদি আরব পৌঁছেছেন ৪৩ হাজার ৮৮৬ জন হজযাত্রী। আর শনিবার মক্কায় এক হাজী মারা গেছেন।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

জানা গেছে, ৪৩ হাজার ৩৮৬ জন হাজি মোট ১০৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৯ হাজার ৬৩৯ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ৬৮৬টি ভিসা ইস্যু করা হয়েছে।

Advertisement

আর শনিবার মক্কায় এক হাজি মারা যাওয়ায় এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৬ জন মারা গেছেন। এর মধ্যে মক্কায় চারজন এবং মদিনায় দুজন।

হেল্প ডেস্কের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!