ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টির সময় জানালো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ২ মে ২০২৪
বৃষ্টির সময় জানালো আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো

এক মাসের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর ঢাকায় বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সারাদেশের তাপমাত্রাও কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্বস্তির বৃষ্টির দেখা পেতে পারেন রাজধানীবাসী।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, এক মাসের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয়েছে দেশের পূর্বাঞ্চলে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সবচেয়ে বেশি ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়। বান্দরবানে ৪ মিলিমিটার, কক্সবাজরে ২ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া সিলেট বিভাগে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। 

Advertisement

তিনি আরো জানান, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিভাগে পূর্বাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই বৃষ্টি সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!