ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীর বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩, ২৭ এপ্রিল ২০২৪
রাজধানীর বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস বন্ধ
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ (শনিবার, ২৭ এপ্রিল) রাজধানীর বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত শনির আখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইরপাড় ও কদমতলী এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

ঐ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গ্যাস বন্ধ
লিংক সফলভাবে কপি হয়েছে!