ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৬, ২১ এপ্রিল ২০২৪
যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
ফাইল ছবি

গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার (২১ এপ্রিল) একটানা ১২ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়।

শনিবার (২০ এপিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কোম্পানি।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী ২১ এপ্রিল রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর থেকে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এসব এলাকার আবাসিক, সিএনজিসহ সব গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!