ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ২৩ এপ্রিল ২০২৪
যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না বুধবার
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (২৪ এপ্রিল) ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এ ছাড়া ঐ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এজন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!