ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঝড়-বৃষ্টি নিয়ে নতুন যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৩, ৩১ মার্চ ২০২৪
ঝড়-বৃষ্টি নিয়ে নতুন যে বার্তা দিল আবহাওয়া অফিস
ফাইল ফটো

দেশের অনেক জায়গায় টানা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

Advertisement

এসময় রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদুতাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!