ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিদায় নিয়েছে ‘হামুন’, দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭, ২৫ অক্টোবর ২০২৩
বিদায় নিয়েছে ‘হামুন’, দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি
ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল থেকে বিদায় নিয়েছে। এটি কক্সবাজারের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 

এ অবস্থায় দেশের ৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সংকেতে দেখানো হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থতি সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!