বুধবার রাজধানীর পুলিশ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষে নৌ পথের আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
নৌ পুলিশ প্রধান বলেন, আগামী ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা দিতে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। নৌ পথে নিরাপত্তা বিধানে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
.png)
তিনি আরো বলেন, সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনো নৌযান প্রতিযোগিতা করতে পারবে না। যাত্রী বোঝাই করে বেশি স্পিডে চালানো যাবে না।
মোহা. আবদুল আলীম মাহমুদ বলেন, নৌ পথে যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর- ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।