ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অগ্নিঝুঁকি কমাতে আঞ্চলিক কার্যালয়ে ডিএনসিসির কড়া নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬, ২৩ মার্চ ২০২৪
অগ্নিঝুঁকি কমাতে আঞ্চলিক কার্যালয়ে ডিএনসিসির কড়া নির্দেশনা 
ফাইল ফটো

অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং কার্যালয়ে রক্ষিত নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রের নিরাপত্তার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)  কার্যালয়গুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএনসিসি সূত্রে শুক্রবার জানা গেছে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন উল হাসান নির্দেশনাগুলো সম্পর্কে জানান, ডিএনসিসির সব আঞ্চলিক কার্যালয়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে সবাইকে পাঁচ ধরনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

Advertisement

এসব নির্দেশনায় বলা হয়েছে, যত্রতত্র ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র রাখা যাবে না। নিরাপদ স্থানে নথি ও কাগজপত্র সংরক্ষণ করতে হবে। অগ্নি ঝুঁকি রয়েছে এমন দাহ্য পদার্থ বহন করা যাবে না। অফিস ত্যাগের পূর্বে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত স্থানে রাখতে হবে। 

এছাড়া বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা এবং অফিস ছাড়ার পূর্বে সেগুলো বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!