ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস
ফাইল ফটো

চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

Advertisement

শনিবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ঝরতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে। 

আজ সন্ধ্যা থেকে রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

অন্যদিকে রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়, শেষের দিকে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!