ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে জমা দেওয়া সব কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৫ ফেব্রুয়ারি। ভোটের তারিখ ১৪ মার্চ। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এই সময় শেষেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!