ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডিম কি গাছে ধরে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ১৭ জুলাই ২০১৭
ডিম কি গাছে ধরে?
ফাইল ছবি

ডিম কি গাছে ধরে ? এমন প্রশ্নের উত্তরে নিশ্চয় বলবেন, এটা অসম্ভব। কিন্তু আমি বলবো, হ্যাঁ সম্ভব। তবে সেটি ডিম নয়, ডিমের মতো দেখতে একটি ফল। দেখতে অবাক লাগলেও এটি আসলেই এক জাতের বেগুন। যার বৈজ্ঞানিক নাম Solanum melongena।

ফলসহ অসম্ভব সুন্দর দেখতে এই গুল্ম জাতীয় বৃক্ষটি পাওয়া যায় মূলত পৃথিবীর উত্তর গোলার্ধে। তবে শুষ্ক ও রৌদ্রজ্জ্বল পরিবেশে যে কোন জায়গাতেই তা চাষ করা যায়। প্রথম দেখায় মনে হবে ডিমগুলো গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় এক ফুট লম্বা এবং ৯ থেকে ১২ ইঞ্চি ব্যাস নিয়ে বেড়ে ওঠা একটি গাছে প্রতি মৌসুমে এক ডজন পর্যন্ত ফল পাওয়া যায়।

রসালো কাণ্ডের এই বৃক্ষের সবুজ পত্রাধারগুলো সুন্দর ফলগুলোকে ধারণ করে রাখে। গাছটি যখন ফলে পূর্ণ থাকে তখন একজন দর্শক এমনটি ভেবে ভুল করতেই পারে, ডিম আজকাল গাছেও ধরে। ফলের রং শুধু সাদাই নয়, নীল কিংবা হলুদ রংয়েরও হতে পারে। ডেইলি বাংলাদেশ/আরকে

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!