ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুই ফসলি জমি রক্ষায়ও সরকার বদ্ধপরিকর: ভূমি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ৭ ডিসেম্বর ২০২৩
দুই ফসলি জমি রক্ষায়ও সরকার বদ্ধপরিকর: ভূমি সচিব
‘বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি’ শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন ভূমি সচিব মো. খলিলুর রহমান

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দুই ফসলি জমি রক্ষায়ও সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ ও বৈশ্বিক পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি। কর্মশালায় অংশ নেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভূমি সচিব বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভূ-প্রাকৃতিক যে পরিবর্তন হচ্ছে, তাতে ভূমি মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সারাদেশের মৌজাভিত্তিক ডিজিটাল জোনিং ম্যাপ প্রণয়নের কাজ করে যাচ্ছে ভূমি জোনিং প্রকল্প। এছাড়া ডিজিটাল ভূমি জরিপ করার জন্য কোরিয়ান আর্থিক ও কারিগরি সহায়তায় ইডিএলএমএস প্রকল্পের আওতায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম ছয়টি এলাকায় কাজ করছে।

Advertisement

এসব কাজ বাস্তবায়নের ফলে ভূমি মন্ত্রণালয় যেমন ভূমি ব্যবস্থাপনায় আধুনিক সেবা নিশ্চিত করছে, তেমনই জলবায়ু পরিবর্তনে সরকারকে সঠিক তথ্য উপস্থাপনে সাহায্য করতে পারছে বলে মনে করেন ভূমি সচিব।

তিনি বলেন, জলবায়ু মোকাবিলায় সরকারের কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ দুবাইতে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বাংলাদেশ বৈশ্বিক অভিযোজন পুরস্কার লাভ করেছে।

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্বাছ উদ্দিন এবং উপ-সচিব এ টি এম আজহারুল ইসলাম। কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারী কর্মকর্তারা জলবায়ু সংশ্লিষ্ট বিষয়ে মিথস্ক্রিয়ায় অংশ নেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব, ঝুঁকি মোকাবিলায় করণীয় এবং অভিযোজন কর্মপরিকল্পনা গ্রহণে ভূমি মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে সুপারিশমালা প্রণয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ভূমি সচিব
লিংক সফলভাবে কপি হয়েছে!