রোববার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পুরাতন ভবনে জেডএসও সম্মেলন ও অধিদফতরের দ্বি-মাসিক সভায় জোনাল সেটেলমেন্ট অফিসারদের উদ্দেশে এ কথা বলেন তিনি। এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল বারিক উপস্থিত ছিলেন।
ভূমি সচিব আরো বলেন, কোনো এলাকায় জরিপ শুরু হলে এ বিষয়ে সংশ্লিষ্ট জমির মালিকদের গুরুত্ব সহকারে অবহিত করতে হবে। প্রয়োজনে এ জন্য যথাযথ প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।
.png)
তিনি বলেন, সংশ্লিষ্ট জমির মালিক ছাড়াও অন্যান্য সরকারি-বেসরকারি অংশীজনদেরও এক্ষেত্রে (জরিপ শুরু হলে) গুরুত্ব সহকারে অবহিত করতে হবে। জরিপ সম্পর্কিত অনেক সমস্যা কেবল তথ্যের অভাবের কারণে দেখা দেয়। একইসঙ্গে আমাদের সবার যাদের কমবেশি জমি আছে তাদেরও সচেতন থাকতে হবে যে কখন জরিপ শুরু হয়।
সচিব বলেন, বিভিন্ন ধরনের ডিজিটাল ভূমি সেবা চালুর পর থেকে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি, সিস্টেম যত বেশি স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হয়, তত বেশি টেকসই হয়। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ কমে। এজন্য আমরা জরিপ ব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর জোর দিয়েছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং জরিপ ও রেকর্ড ডিজিটাইজেশন সংশ্লিষ্ট ভেন্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তারা।