ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আলু আমদানির অনুমতি চেয়ে ১৫ প্রতিষ্ঠানের আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ৩১ অক্টোবর ২০২৩
আলু আমদানির অনুমতি চেয়ে ১৫ প্রতিষ্ঠানের আবেদন
ফাইল ফটো

আলু আমদানি করার সরকারি সিদ্ধান্তের পর দেশের ১৫টি প্রতিষ্ঠান অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে। 

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুবিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এ আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কৃষি মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেশে আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ প্রেক্ষিতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যারাডাইস কানেকশন ১০ লাখ মেট্রিক টন, মেসার্স কারিমা কনসাইনমেন্ট ১০ লাখ মেট্রিক টন, অ্যাড কম ইন্টারন্যাশনাল ১০ হাজার মেট্রিক টন, বিডিএস করপোরেশন ৫০০ মেট্রিক টন, তরফদার এল এন্টারপ্রাইজ ৫০০ মেট্রিক টন, আর বি ট্রেডিং ২ হাজার মেট্রিক টন, এস এন অ্যান্ড কোং ১০ হাজার মেট্রিক টন, জে এস ট্রেডিং ১০ হাজার মেট্রিক টন, এস এন করপোরেশন ১০ হাজার মেট্রিক টন আমদানির অনুমতি চেয়েছে। এছাড়া আরো ছয়টি প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়েছে বলে জানা গেছে।

সোমবার সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না হওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আলু
লিংক সফলভাবে কপি হয়েছে!