সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
.png)
সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও নেত্রকোণায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।