মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। পরিবেশ অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
পরিবেশ সচিব বলেন, শব্দদূষণ রোধে পরিবহন চালক বা শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারখানা ও নির্মাণ শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
.png)
তিনি বলেন, শব্দদূষণ রোধে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হবে।
ফারহিনা আহমেদ বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। শব্দ দূষণের ফলে ঘুমের ব্যঘাত, ডিপ্রেশন এবং মানসিক অসুস্থতা, উচ্চ রক্তচাপ, স্ট্রেস, শ্রবণ প্রতিবন্ধিতা এবং নবজাতক প্রতিবন্ধী হয়।
তিনি বলেন, শব্দদূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পাঠ্য বইয়ে এটা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। কেউ যেন অপ্রয়োজনে শব্দদূষণ করতে না পরে সে লক্ষ্যে প্রচলিত বিধি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।