ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে সিন্ডিকেট

কাজী ফার্মস ও সাগুনা ফুডকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৩, ৯ অক্টোবর ২০২৩
কাজী ফার্মস ও সাগুনা ফুডকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা
ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক বাড়িয়ে সিন্ডিকেট করার মামলায় কাজী ফার্মস লিমিটেড ও সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে প্রায় সাড়ে ৮ কোটি জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

সোমবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত দুটি মামলার রায় দেওয়া হয়। এতে কাজী ফার্মসকে ৫ কোটি ও সাগুনা ফুডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

Advertisement

বাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক বাড়িয়ে সিন্ডিকেট করার দায়ে গত বছরের সেপ্টেম্বরে কাজী ফার্মস গ্রুপের এমডি কাজী জাহেদুল হাসান, সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিচালক, আলাল পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডের এমডি বা সিইও, নারিশ পোল্ট্রি ও হ্যাচারির পরিচালক, প্যারাগন পোল্ট্রির এমডি এবং সিপি বাংলাদেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!