ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছয়শ'র কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৪, ১ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছয়শ'র কাছাকাছি
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছয়শ'র কাছাকাছি পৌঁছে গেছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৯৭ জন মারা গেলেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের একজন ঢাকার হাসপাতালের। বাকি তিনজন ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন।

এ সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮৯ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮ হাজার ৬১০ এবং ঢাকার বাইরে ৬৬ হাজার ৭৩২ জন রয়েছেন।

ডেঙ্গু রোধে বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর বাহক এডিস মশা রোধে বাড়ির আঙিনায়, ছাদে, ফুলের টবে যেন পানি না জমে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!