বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আব্দুল মুমিন জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা বলেন, জামালপুর থেকে এসে বৃহস্পতিবার সকাল ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুমিন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় মারা যান তিনি।
.png)
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ জন। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছেন ১২৯ জন। এরমধ্যে পুরুষ ১০২ হন, নারী ২১ জন এবং ছয় শিশু রয়েছে। চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।