বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানা যায়, লালমোহনে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৭টি, দাখিল মাদরাসা রয়েছে ৪১টি এবং মাধ্যমিক পর্যায়ের প্রাইভেট দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি পালন করা হয়।
.png)
এ বিষয়ে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলানো হয়। এছাড়া প্রতি সপ্তাহে তিনদিন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, এই কার্যক্রম চলমান থাকলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা পাবে। এছাড়া অভিযানের মাধ্যমে ডেঙ্গু মশার প্রজননরোধ করা যাবে বলে আশা করা হচ্ছে।