ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকাসহ ২২ অঞ্চলে বইছে তাপদাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ৩১ জুলাই ২০২৩
ঢাকাসহ ২২ অঞ্চলে বইছে তাপদাহ
ফাইল ফটো

ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এই তাপদাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোণা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী (৮ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।

এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিগায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য স্থানে অবস্থায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: তাপদাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!