মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৮তম বৈঠক এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আ স ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক এতে অংশগ্রহণ করেন।
.png)
বৈঠকে টিসিবির গণমুখী কার্যক্রম; টিসিবির বিগত ১০ বছরের অনিষ্পন্ন অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সরকারি প্রতিষ্ঠান কমিটির ৯ম ও ১৪তম বৈঠকে টিসিবির বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও অডিটর জেনারেলের দফতরের সমন্বয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ে অডিট আপত্তিগুলো নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
বৈঠকে টিসিবি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হতে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সরাসরি গুদামজাতকরণ করার সুপারিশ করা হয়।
টিসিবির ডিজিটাল কার্ড বিতরণ এবং ডিলার নিয়োগ ও বাতিলের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং পণ্য সরবরাহের আগে সবাইকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
জনবলের ঘাটতি পূরণে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান এবং গোডাউন সমস্যা নিরসনে বিজেএমসি-এর অব্যবহৃত গুদাম ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনারও সুপারিশ করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, টিসিবির চেয়ারম্যান, বাণিজ্যিক অডিট অধিদফতরের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।