সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরপিও সংশোধনী বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন।
সিইসি বলেন, সরকার আমাদের সম্মান করেছে। আমরা যেসব সংশোধন চেয়েছিলাম, সরকার তাতে সম্মত নাও হতে পারতো। আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম, তাতে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। আমাদের প্রস্তাব পাস হয়েছে।
.png)
তিনি বলেন, নতুন সংশোধনীতে ভোট শেষে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের ভোট বাতিল ও গেজেট প্রকাশ আটকে দেওয়ার ক্ষমতা ইসি পেয়েছে। এই সব প্রস্তাবনা ১১ মাস আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রিসভায় এখন তা অনুমোদিত হয়েছে; সামান্য পরিবর্তনও করা হয়নি। মন্ত্রণালয় ইসির মতামত নিয়েছে বিশেষ করে ৯১-এ নিয়ে। আমরা বলেছিলাম (অনিয়মের কারণে) যে কোনো পোলিং সেন্টার বা পুরো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ বাতিলের বিধান রাখার জন্যে।
সিইসি বলেন, সরকার আমাদের মতামত চেয়েছিল। প্রস্তাবনা দিয়েছিল ভোট যেখানে প্রভাবিত হবে ও যে কেন্দ্রগুলোতে ভোট বাধাগ্রস্ত হবে, সেসব কেন্দ্রগুলো বাতিল করে দেওয়ার। আমরা তাতে সম্মত হয়েছি; বলেছি এটা যৌক্তিক ও সম্পূর্ণ নতুন দফা।