ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ২১ জুন ২০২৩
রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা দিনভর নির্বাচন মনিটরিং করেছি। সকাল ৮টা থেকে শেষ অব্দি। আমি বলবো— নির্বাচন অবাধ, সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশ সম্পন্ন হয়েছে। আধাঘণ্টা প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে। তবে ভোটগ্রহণ বন্ধ হয়নি। 

বুধবার রাজশাহী-সিলেট নির্বাচন নিয়ে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই নির্বাচন হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এর জন্য আমরা সন্তুষ্ট। ভোটাররা অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার খবর পাইনি। আমরা মিডিয়ার মাধ্যমে নজর রাখছিলাম।  

কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজশাহীতে আনুমানিক ৫২ থেকে ৫৫ শতাংশ উপস্থিত হয়েছেন। সিলেটে কমে-বেশি ৪৬ শতাংশ উপস্থিতি ছিল বলে জানতে পেরেছি। কিছুটা হেরফের হতে পারে। বাসাইল পৌরসভা নির্বাচনও ভালো হয়েছে। সেখানে ৭০ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পাঁচ সিটি কর্পোরেশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসাহিত করবে। কেননা, পাঁচটি সিটি নির্বাচন ভালো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সিইসি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!