ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯, ৫ জুলাই ২০২৩
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফাইল ফটো

মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৮ জুলাই রাত থেকে এটি কার্যকর হবে। প্রাথমিকভাবে এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতি স্টেশন থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!