ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুষ্ঠু ভোট করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ৪ জুলাই ২০২৩
সুষ্ঠু ভোট করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম- ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঢাকা-১৭ আসনটি একদিকে ডিপ্লোম্যাটিক জোন, অপর দিকে অভিজাত এলাকা, একই সঙ্গে বস্তি এলাকাও। এ তিনটি বিষয় মাথায় রেখে ভোট সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিশন। 

তিনি বলেন, একই দিনে আরো যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেখানেও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব।

Advertisement

জাহাংগীর আলম বলেন, আসছে ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন হবে এবং একইদিন বেশ কিছু পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। আমাদের চেষ্টা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ভোটের মাঠে নিরপেক্ষ থাকবেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!