ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ১৬ মার্চ ২০২৩
সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আজকে স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন হয়েছে। সব নির্বাচনই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য এবং জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, আজ যতগুলো নির্বাচন ছিল, সবগুলোই ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের গণ্ডগোল অথবা বিশৃঙ্খলার খবর পাইনি। সবগুলো ভোটকেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Advertisement

তিনি আরো বলেন, আজকেরত সবগুলো ভোট ইভিএমে হয়েছে। এটা নিয়েও কারো কোনো অভিযোগ পাইনি। ভোটাররা ইভিএমে বেশ আনন্দের সঙ্গেই ভোট দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!