ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের ছুটি শেষে খুললো অফিস-আদালত-ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ২ জুলাই ২০২৩
ঈদের ছুটি শেষে খুললো অফিস-আদালত-ব্যাংক
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলেছে, চলছে কার্যক্রম।

সারা দেশে গত বৃহস্পতিবার পালিত হ‌য় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তখন ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদের ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) মোট চার দিন। ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলে পাঁচ দিন।

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার অফিসে যোগ দিয়েছেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

Advertisement

তবে অনেকে গ্রামে ঈদ করতে গেছেন, তারা ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন ঐচ্ছিক ছুটি। তাই তারা ফিরবেন আরো দু-একদিন পর। ফলে অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরো দু-তিন দিন। আর তখনই রাজধানী ঢাকা ফিরবে চিরচেনা রূপে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঈদুল আজহা
লিংক সফলভাবে কপি হয়েছে!